খেলাঘরের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্যাতন নিপীড়ন করবো শেষ/ শিশুর হাসিতে ভরবো দেশ’ স্লোগান নিয়ে মৌলভীবাজারে শিশু-কিশোর সংগঠন উত্তরণ খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের পৌর মিলনায়তন প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান। এ উপলক্ষে সন্ধ্যায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাওসার পারভিন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। সম্মেলনে শাহাদাৎ হোসাইনকে সভাপতি ও আবদুর রবকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।