গঙ্গাস্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পদ্মার শাখা পাগলা নদীর গঙ্গাশ্রম ঘাটে গতকাল বুধবার হিন্দু সম্প্রদায়ের জহ্নুমুনির দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া ও দিনাজপুরের বিভিন্ন এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ পাপমোচনের আশায় এতে অংশ নেন। এ ছাড়া নদীতীরে প্রার্থনা, গীতাপাঠ, কীর্তনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবছর এখানে জ্যৈষ্ঠ মাসের শেষে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। কানসাট গঙ্গাশ্রম উন্নয়ন কমিটি এতে সহায়তা করে। নদীতে স্নান ও পূজা-অর্চনা শেষে পুণ্যার্থীরা অংশ নেন ধর্মসভায়। গঙ্গাস্নান অনুষ্ঠানকে ঘিরে কানসাটের পাগলা নদীর তীরে আয়োজন করা হয় গ্রামীণ মেলার।