গণিত অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাধ্যমিক পর্যায়ে গণিত অলিম্পিয়াড-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা মিলনায়তনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহায়তায় এবং এভারগ্রিন ও দ্বীপ নামের দুটি সংগঠনের আয়োজনে এ প্রতিযোগিতা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের দুটি বিভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ছয়জনকে পুরস্কার দেওয়া হয়। তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।