গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের আরও ৩ জন আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে সিভিল সার্জন এ বি এম মশিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত তিনজনের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স ও একজন হিসাবরক্ষক। তাঁদের ময়মনসিংহ শহরের এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে নিয়ে আসা হবে।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান বলেন, এ নিয়ে এখন পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন করোনায় আক্রান্ত হলেন। এর আগে দুজন চিকিৎসক ও তিনজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত সপ্তাহে তাঁরা করোনায় আক্রান্ত এক নারীকে চিকিৎসা দিয়েছিলেন।