গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে মমতাজ বেগম (২২) নামের এক নববধূকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বসতঘরের ভেতর থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মমতাজ যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামের সুজনের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী সুজনসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।