গাঁজাসহ ইউপি সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আধা কেজি গাঁজাসহ আটক করার কথা জানিয়েছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কিষ্টপুর ফেরিঘাট এলাকা থেকে ওই ইউপি সদস্যকে আটক করা হয়।
আটক হওয়া ইউপি সদস্যের নাম রণজিত চন্দ্র বিশ্বাস (৪৫)। তাঁর বাড়ি খালিয়াজুরি উপজেলার কিষ্টপুর গ্রামে। তিনি খালিয়াজুরি সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিষ্টপুর ফেরিঘাট এলাকা থেকে আধা কেজি গাঁজাসহ রণজিতকে আটক করা হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, রণজিত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়ে রণজিতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।