গাজায় হামলার প্রতিবাদে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নারী ও শিশুদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সখীপুর উপজেলা ইমাম সমিতির আয়োজনে মুসল্লিরা মিছিল শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এসে সমাবেশ করেন। সমাবেশে মাওলানা সাইফুল বেলালী, আবদুল লতিফ, আবুল খায়ের, হায়দার আলী প্রমুখ বক্তব্য দেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি