গাজীপুর জেলা কারাগারে এক বন্দীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুর জেলা কারাগারে এক বন্দীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই বন্দী হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার ডালেশ্বর এলাকার আবুল হোসেনের ছেলে আবদুর রহিম (৫৫)।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, চুরি ও মারামারির মামলায় জেলা কারাগারে বন্দী ছিলেন আবদুর রহিম। আজ ভোরে তাঁর বুকে ব্যথা শুরু হলে তিনি মাটিতে পড়ে যান। পরে কারা কর্তৃপক্ষ তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আবদুর রহিম চলতি বছরের ২৫ জুন থেকে এ কারাগারে বন্দী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।