গাজীপুরে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে ৭০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন দিনাজপুরের নবাবগঞ্জ থানার ভবানীপুর এলাকার খোরশেদ আলম (৩৫)।
গাজীপুর ডিবি পুলিশের ওসি আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলার সফিপুর বাজারে অভিযান চালান জেলা গোয়েন্দা পুলিশের এসআই কমল সরকার। এ সময় সফিপুর বাজার এলাকায় গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রামুখী মহাসড়কের দক্ষিণ পাশে হাসিনা হার্ডওয়্যারের পাশে অবস্থান করার সময় খোরশেদকে আটক করা হয়।
পরে তাঁর শরীর তল্লাশি করে ৭০০টি ইয়াবা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।