গাজীপুরে করোনা শনাক্ত ৫৮ শতাংশে পৌঁছেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে শেষ ২৪ ঘণ্টায় ৪১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৮।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় ৪১৭ জনের নমুনা পরীক্ষায় ২৪২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ২৮, কালিয়াকৈর উপজেলায় ১৮, কাপাসিয়া উপজেলায় ১৩, শ্রীপুর উপজেলায় ২ এবং গাজীপুর সদরে ১৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
করোনায় এ পর্যন্ত গাজীপুরে মোট ৫০৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৫২০ জনের নমুনা পরীক্ষায় মোট ২৬ হাজার ৬৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনামুক্ত হয়েছেন ২৪ হাজার ৫৯১ জন।