গাজীপুরে করোনায় এক দিনে ১১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু।
ফাইল ছবি।

গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৩৬ শতাংশ। আজ বুধবার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গাজীপুরে এ পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৫৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে ২০ হাজার ৭২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৪০৬ জন। জেলায় গত ২৪ ঘণ্টায় ৭২৯টি নমুনা পরীক্ষা করে ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিটে ১৩৭ রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ১০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। আরও বিপুলসংখ্যক রোগী আইসিইউতে শয্যা প্রত্যাশা করলেও শয্যাস্বল্পতার কারণে তাঁদের দেওয়া সম্ভব হচ্ছে না।