গাজীপুরে করোনায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এদিকে ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন চারজনসহ  জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জন। নতুন ৮৩ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১০৯ জন।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা নমুনা পরীক্ষায় ৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সদরে ৪৯ জন, কালীগঞ্জে ৩ জন, কালিয়াকৈরে ১৪ জন, কাপাসিয়ায় ৭ জন ও শ্রীপুরে ১০ জন রয়েছেন।

তিনি আরও জানান, গাজীপুর জেলায় ১ লাখ ২১ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় ২৩ হাজার ১০৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে সদরে ১৩ হাজার ৯২৬ জন, কালীগঞ্জে ১ হাজার ৬৭৮ জন, কালিয়াকৈরে ২ হাজার ২৪২, কাপাসিয়ায় ২ হাজার ২৩৫ ও শ্রীপুরে ৩ হাজার ২৮ জন রয়েছেন।