গাজীপুরে করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮৭ জন। নতুন পাঁচ মৃত্যু নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫। নতুন ২৮৭ জনসহ আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৩৭০।

আজ শনিবার বিকেলে মৃত্যু ও শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০টি নমুনা পরীক্ষায় ২৮৭ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে গাজীপুর সদরের ২৩২ জন, কালীগঞ্জের ৩৪, কাপাসিয়ার ১৮ ও শ্রীপুরের ৩ জন রয়েছেন।

সূত্র আরও জানায়, এ পর্যন্ত গাজীপুর জেলায় ১ লাখ ১৮ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষায় ২২ হাজার ৩৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গাজীপুর সদরে ১৩ হাজার ৫৬৮ জন, কালীগঞ্জে ১ হাজার ৬৩৩, কালিয়াকৈরে ২ হাজার ১৫০, কাপাসিয়ায় ২ হাজার ১০৫ ও শ্রীপুরে ২ হাজার ৯১৪ জন করোনায় আক্রান্ত হন।
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, নতুন ৫ জনসহ এ পর্যন্ত জেলায় ৪৪৫ জন মারা গেলেও সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫২৪ জন।