গাজীপুরে চীনের রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের কৃষি, জনসংখ্যা, সংস্কৃতিসহ নানা বিষয়ে মিল রয়েছে। দুই দেশ যদি একসঙ্গে কাজ করতে পারে, তাহলে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে নারী স্কাউট লিডারদের বেসিক কোর্সে বক্তব্য দেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে এ দেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। সে লক্ষ্যে চীনা অর্থায়নে গাজীপুরে একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ শুরু হচ্ছে।