গাজীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি গাজীপুরের দিঘীলাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
মারা যাওয়া ব্যক্তির স্বজনেরা বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে গতকাল রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (কোভিড ডেডিকেটেড) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কন্ট্রোল রুমের চিকিৎসক তাসলিমা আক্তার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যবসায়ী রাত ১০টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন এবং রাত দেড়টার দিকে সেখানে মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।