গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে কোনাবাড়ী উড়ালসড়কের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
কোনাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল আরোহী গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি কোনাবাড়ী উড়ালসড়কের পূর্ব পাশে বাইমাইল এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ায় একটি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। এ ঘটনায় এলাকাবাসী ওই ট্রাক ও চালককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।