গাজীপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার ব্রাহ্মণহাট এলাকার আনোয়ার হোসেন (২৫)।
গাজীপুরের বাসন থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, গাজীপুরের আউটপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন আনোয়ার হোসেন। সেখান থেকে তিনি সকাল ৮টার দিকে গাজীপুরেই তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন মোটরসাইকেলে করে। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আউটপাড়া এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।