গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের সালনা টেকিবাড়ি এলাকায় জয়দেবপুর-যমুনা সেতু রেললাইনে আজ শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।
এই দুজন হলেন গাইবান্ধা সদর থানার পশ্চিম পলিয়া এলাকার জালাল মিয়ার স্ত্রী মোসা. সাজেদা (৪৮) ও জামালপুরের দেওয়ানগঞ্জের কলাকান্দা এলাকার আবুল মোকাব্বরের স্ত্রী মোরশেদা (৩৪)।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, সালনা টেকিবাড়ি এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়েন ওই দুই নারী। এতে ঘটনাস্থলে তাঁরা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আম কুড়াতে গিয়ে তাঁরা ট্রেনে কাটা পড়েন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে।