গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী–স্ত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় আজ শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়।
এই দম্পতি হলেন ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা এনামুল হক (৩৫) ও তাঁর স্ত্রী আফরোজা আক্তার (৩০)।
রেলওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসে। কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় পৌঁছালে ওই ট্রেনের নিচে দুজন কাটা পড়ে।
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।