গাজীপুরে তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাঘিয়া নদীর পাড় এলাকায় তুরাগ নদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির নাম-পরিচয় জানা যায়নি। শিশুটির বয়স আনুমানিক ৩ বছর।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শওকত ইমরান বলেন, বাঘিয়া নদীর পাড় এলাকায় তুরাগ নদে শিশুটির মরদেহ দেখেন এলাকাবাসী। পরে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক শিশুর পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।