গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. রকিবুল হাসান জানান, দক্ষিণ সালনা এলাকার ওই প্যাকেজিং কারখানায় আগুন লাগার পর এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।