গাজীপুরে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই বলেন, কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় পলিকন লিমিটেড নামে একটি প্লাস্টিক কারখানার চারতলা ভবনের নিচ তলার স্টোর রুমে থেকে আগুন লাগে। খবর পেয়ে কাশিমপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আগুনে প্লাস্টিক তৈরির কাঁচামাল ও কার্টন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।