গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকায় বিদ্যুতের খুঁটি সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপচালক নিহত হন। এ সময় চালকের সহকারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পিকআপ ভ্যানের চালক হলেন আবুল হোসেন (৪৫)। আহত চালকের সহকারীর নাম শাহীন মিয়া (২৮)। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি ময়মনসিংহের দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপ ভ্যানটি সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চালক আবুল হোসেন মারা যান। এ সময় চালকের সহকারী শাহীন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সানির হাসান বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।