গাজীপুরে ১০ দিন পর করোনা পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা।
প্রতীকী ছবি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে করোনার নমুনা পরীক্ষার পিসিআর ল্যাবরেটরিতে নতুন বায়োসেফটি কেবিনেট বিকল হওয়ায় পরীক্ষা বন্ধ ছিল। বায়োসেফটি কেবিনেট নতুন করে সংযোজন হওয়ায় ১০ দিন পর আজ বৃহস্পতিবার সকাল থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল কাদের বলেন, বায়োসেফটি কেবিনেটের একটি যন্ত্র বিকল হওয়ায় গত ২৮ জুন থেকে এখানে হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা বন্ধ। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের উদ্যোগে বিজিএমইএর সহযোগিতায় সকালে যন্ত্রটি হাসপাতালে পৌঁছায়।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, যন্ত্রটি মেডিকেল কলেজকে সরবরাহের জন্য বিজিএমইএয়ের কাছে অনুরোধ জানানো হয়। বিজিএমইএ কর্তৃপক্ষ গত মঙ্গলবার সকালে এটি মেডিকেল কলেজে পৌঁছে দেয়। এখন যন্ত্রটি স্থাপনের কাজ চলছে।