গাজীপুরের সিটি মেয়র করোনায় আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।
মেয়র জাহাঙ্গীর আলম জানান, সম্প্রতি তাঁর করোনার উপসর্গ দেখা যায়। এরপর তিনি গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দেন।
বুধবার জানতে পারেন, তাঁর নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে তিনজন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে গাজীপুরে করোনায় মোট মারা গেছেন ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় ৭৩৫টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো মোট ২ লাখ ৯০৫ জন এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৪০ জন।