গানপাউডারসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদর মডেল থানার পুলিশ গতকাল বুধবার দুপুরে মাধবদী ও গাজীপুরের কালীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৬০ কেজি গানপাউডার, সাড়ে নয় কেজি সালফার ও দেড় কেজি পটাশ জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার বিমল দাস (৪৫) ও নরসিংদী সদর উপজেলার মাধবদীর মোস্তফা কামাল (৫০)। নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাক আহম্মেদ সরকার বলেন, গ্রেপ্তার হওয়া দুজন নাশকতার জন্য বোমা তৈরির এসব উপাদান সংগ্রহ করেছিলেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। নরসিংদী প্রতিনিধি