গার্লস গ্যাংয়ের আত্মরক্ষা কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্লস গ্যাংয়ের আত্মরক্ষা কর্মশালা
গার্লস গ্যাংয়ের আত্মরক্ষা কর্মশালা

মেয়েদের আত্মরক্ষার জন্য বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়ার এক নতুন কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবক সংগঠন গার্লস গ্যাং। ২২ মে শুক্রবার সকাল ১০টায় চেরাগী পাহাড়স্থ কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ের ইসলামাবাদী স্মৃতি মিলনায়তনে প্রথম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন হোনকে সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশনের (এইচএসকেএ) প্রতিষ্ঠাতা পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কারাতে কমিটির সহসভাপতি শিহান রতন তালুকদার। সহযোগী প্রশিক্ষক হিসেবে রয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ফিজিক্যাল এডুকেশন কোর্সের সহকারী পরিচালক সেনসেই মারিয়া চক্রবর্তী।
প্রশিক্ষণে ডেমো প্রদর্শন ও প্রশিক্ষণার্থীদের তদারকির জন্য উপস্থিত ছিলেন রাজীব দাশ, সামান্থা চৌধুরী, ধ্রুব বড়ুয়া, ফখরুল আহমেদ এবং গার্লস গ্যাংয়ের সমন্বয়ক এস বি টুপসি। এ ছাড়া আনুষঙ্গিক সহযোগিতায় ছিেলন ‘সেইভ হিউম্যানিটি’ সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।
প্রথম দিন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২০ জন মেয়ে কর্মশালায় অংশ নেন। তাঁরা আত্মরক্ষাবিষয়ক কিছু মৌলিক কৌশল শেখার পর প্রশিক্ষকদের সাহায্যে সেগুলো অনুশীলন করেন। তিন দিনব্যাপী কর্মশালার শেষ দুদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষেÿ।
প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার বলেন, ‘সব মেয়েরই উচিত আত্মরক্ষার কৌশল রপ্ত করা। মার্শাল আর্ট শেখাটা যেহেতু একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই আমরা সাধারণ মেয়েদের আত্মরক্ষার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগুলো দিয়ে আমাদের লেসন প্ল্যান সাজিয়েছি।’
কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে গার্লস গ্যাংয়ের সমন্বয়ক এস বি টুপসি জানান, ‘বিভিন্ন গণমাধ্যমে নারী নির্যাতনের খবর পেতে পেতে মেয়েদের মধ্যে যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে তাদের বের করে আনা জরুরি। প্রশাসনের আইনি পদেক্ষেপের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মরক্ষা—সে কথা মাথায় রেখেই আমাদের এ আয়োজন।’
আজ রোববার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞানপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধার কন্যা সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান। বিশেষ অতিথি হিসেবে থাকছেন চট্টগ্রামের প্রথম নারী সাংবাদিক ডেইজী মউদুদ। বিজ্ঞপ্তি।