গাড়িচাপায় মারা গেলেন সবজি ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফরিদপুরে গাড়িচাপায় এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদরের কানাইপুরের তেঁতুলতলা নামের স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদ শেখ (৩৬)। তিনি স্থানীয় ভাটিকানাইপুর এলাকার মৃত সিরাজ গাজীর ছেলে। মাসুদ শেখ কানাইপুর বাজারে সবজি বিক্রি করতেন।

করিমাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, ধারণা করা হচ্ছে, মাসুদ তেঁতুলতলা এলাকায় সড়ক পার হতে গেলে একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলই মারা যান তিনি। তবে এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। ফলে জানা যায়নি, কোন ধরনের গাড়ি তাঁকে চাপা দেয়। সকাল সাতটায় পুলিশ মহাসড়কে লাশটি দেখতে পেয়ে তা থানায় নিয়ে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।