গাড়ির ধাক্কায় দুই নারী পোশাকশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইলে গাড়ির ধাক্কায় পোশাক কারখানার দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পাবনার বেড়া থানার বেতবাড়ীয়া এলাকার আতিকুর রহমানের স্ত্রী বকুল খাতুন (২০) ও বগুড়ার ধুনট থানার বিশাতদিয়া এলাকার রতন মিয়ার স্ত্রী করোনা খাতুন (১৯)।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শওকত এমরান বলেন, কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন বকুল খাতুন ও করোনা খাতুন। এ সময় কালিয়াকৈরগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা দুজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।