গাড়ির পেছনে ধাক্কা, কাভার্ডভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফেনী সদর উপজেলায় গাড়ির পেছনে ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওই কাভার্ড ভ্যানচালকের নাম মো. নাবিল (২০)। তিনি নরসিংদী সদর উপজেলার চরসিংদা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে মালবোঝাই কাভার্ড ভ্যান ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফেনীর লালপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে চালক আটকা পড়েন। পরে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভ্যানচালককে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, অন্য একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিজের কাভার্ড ভ্যানের সামনের অংশ ভেঙে চাপা পড়ে চালক মারা যান। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে চালকের স্বজনদের খবর দেওয়া হয়েছে।