গুণীজন কহেন

বাস্তবতা আমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে।
বিল ওয়াটারসন
(জন্ম: ১৯৫৮)
মার্কিন কার্টুনিস্ট
প্রতিভা ও পাগলামির ভেতরে সূক্ষ্ম একটি সীমারেখা আছে। আমি সেই রেখাটি মুছে ফেলেছি।
অস্কার লেভেন্ট
(১৯০৬–১৯৭২)
মার্কিন পিয়ানোবাদক
নিয়তি হলো একটি অদ্ভুত, অখ্যাত রেস্তোরাঁ, যেখানে উদ্ভট রকমের ছোট ছোট কিছু ওয়েটার থাকে, যারা এমন এমন সব জিনিস নিয়ে আসতে থাকে, যেগুলো আপনি কখনো অর্ডারই করেননি এবং পছন্দও করেন না।
লেমনি স্নিকেট
(জন্ম: ১৯৭০)
মার্কিন লেখক
আচ্ছা, বইয়ের দোকানে গেলে মানুষের চরিত্র এত দুর্বল হয়ে পড়ে কেন?
হেনরি ওয়ার্ড বিচার
(১৮১৩–১৮৮৭)

মার্কিন সমাজসংস্কারক
জীবনের সবচেয়ে সুখের ঘটনা হলো এমন সব কাজ করা, যা আপনি করতে পারবেন না বলেই সবাই ধরে নেয়।
ওয়ালটার ব্যাগহট
(১৮২৬–১৮৭৭)
ব্রিটিশ সাংবাদিক
আমি নিজের সঙ্গে কথা বলি। কারণ, ওই একজনের কথাই আমি শুনি।
জর্জ কার্লিন
(১৯৩৭–২০০৮)
মার্কিন কৌতুকাভিনেতা
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: কুল ফানি কোটস ডট কম, যুক্তরাষ্ট্র