গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিদগ্ধ গৃহবধূ খাদিজা আক্তার (২৩) ১৯ দিন পর গতকাল বুধবার হাসপাতালে মারা গেছেন। পুলিশ জানায়, যৌতুক না দেওয়ায় গত ২১ নভেম্বর গাজীপুরের টঙ্গীতে খাদিজার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে তাঁকে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে গৃহবধূর বড় ভাই ইউসুফ আলী থানায় মামলা করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গী মডেল থানার এসআই নাজমুল আলম জানান, গৃহবধূর স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।