গোদাগাড়ীতে হেরোইনসহ কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন গোদাগাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন।
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন ওরফে মোফাকে (৫৭) হেরোইনসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার সকালে তাঁকে উপজেলার মহিষালবাড়ি এলাকা থেকে এক কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল আজ সকালে গোদাগাড়ীর মহিষালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। অভিযানে এক কেজি ৩৩০ গ্রাম হেরোইনের পাশাপাশি তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।