গোপন ভোটকক্ষ আর গোপন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন

দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার দেশের ৮৩৫টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। দ্বিতীয় ধাপের মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের ৭ নম্বর ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কিন্তু ভোট গ্রহণের জায়গাটি পর্দা দিয়ে ঘেরা না থাকায় পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া গোপন রাখা যাচ্ছে না। বিপাকে পড়ছেন ভোটাররা। কারণ তাঁদের ধারণা, কাকে ভোট দিচ্ছেন, অন্যরা দেখতে পেলে এলাকায় ভোটাররা সমস্যায় পড়তে পারেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মতিউর রহমান বলেন, বুথ পর্দা দিয়ে ঘেরার ব্যবস্থায় ঘাটতি রয়েছে। পর্যাপ্ত সরঞ্জাম নেই।

এই কেন্দ্রের ভোটার মাকছুরা খাতুন (৪৫) বলেন, প্রতীকে সিল দেওয়া অনেকে দেখতে পারছে। এভাবে ভোট দিলে পরে এলাকায় সমস্যায় পড়তে হবে।

বিশেষ করে নারী ভোটারদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ভোট দেওয়ার বুথটি কাপড় দিয়ে ঘেরা থাকে। এই কেন্দ্রে স্কুলের শিক্ষার্থীদের বেঞ্চ লম্বালম্বি করে বুথ ঘেরার ব্যবস্থা করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনসার বলেন, ভোট প্রদান অবশ্যই গোপন ও ঘেরা স্থানে থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।