গোপালগঞ্জে আরও ১২ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় চারজন, কাশিয়ানীতে পাঁচজন, কোটালীপাড়ায় দুজন ও টুঙ্গিপাড়ায় একজন রয়েছেন।

শুক্রবার গোপালগঞ্জ সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, কোভিড–১৯–এ আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সঙ্গের তাঁদের আইসোলেশনে নেওয়া হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৭৫। আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ৩৪ জন বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন।