গোপালগঞ্জে আরও ১৬ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

গোপালগঞ্জে নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্তের সংখ্যা ২৮৫–তে দাঁড়াল। আজ সোমবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় তিনজন, টুঙ্গিপাড়ায় একজন, কোটালীপাড়ায় তিনজন, কাশিয়ানীতে আটজন ও মুকসুদপুর উপজেলায় একজন আছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট সংক্রমিত ২৮৫ জনের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৫ জন, টুঙ্গিপাড়ায় ৪৪ জন, কোটালীপাড়ায় ৫২ জন, কাশিয়ানীতে ৭৬ জন ও মুকসুদপুরে ৬৮ জন আছেন। সংক্রমিতদের মধ্যে ১২৩ জন সুস্থ হয়েছেন। ১৬০ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন। কোভিডে আক্রান্তদের মধ্যে জেলায় এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।