গোপালগঞ্জে আরও ১৬ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জ জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৬৫ জনে। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিতদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় চারজন, মুকসুদপুরে সাত, কাশিয়ানীতে এক, টুঙ্গিপাড়ায় দুই ও কোটালীপাড়া উপজেলায় দুজন রয়েছেন। সংক্রমিতদের বাড়ি ও আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ১৯৭ জন। করোনায় মারা গেছেন তিনজন। আর সুস্থ হয়েছেন ১৬৫ জন।