গোপালগঞ্জে জ্বর শ্বাসকষ্ট নিয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ
গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জ্বর, সর্দি, কাশি নিয়ে আজ রোববার সকালে এক গৃহবধূর (২০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত গৃহবধূর নমুনা সংগ্রহ করার পাশাপশি বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে ওই গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনাভাইরাসের অন্যান্য উপসর্গ নিয়ে মারা যান। পরে তাঁর মরদেহ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। 

ইউএনও বলেন, এ ঘটনায় ওই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।