গোপালগঞ্জে হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরের ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

এই পাঁচ আসামি হলেন মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের ফক্কার শেখ ও মো. মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের সুমন সাহা ও মো. কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের মো. আল আমিন মোল্লা। আসামিরা সবাই পলাতক আছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. শহিদুজ্জামান খান। তিনি বলেন, মুকসুদপুরের ব্যবসায়ী দুলাল শেখকে পরিকল্পিতভাবে ২০১২ সালের ২ জুন হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী সুলতানা বেগম মামলা করেন।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মুন্সী মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আবু তালেব। মুন্সী মো. আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘আসামিদের মৃত্যুদণ্ডের আদেশে আমরা হতাশ হয়েছি। আমরা অবশ্যই উচ্চ আদালতে আপিল করব।’