গোপালগঞ্জে ২ চিকিৎসক করোনায় আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে নতুন করে দুই চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০। তবে এরই মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন গোপালগঞ্জ ২৫০ শয্যবিশিষ্ট জেনারেল হাসপাতালের এবং অপরজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। গোপালগঞ্জ সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, আক্রান্ত দুই চিকিৎসকের মধ্যে একজন কোটালীপাড়ায় এবং অপরজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত দুজনই ঢাকা থেকে এসেছেন বলেও তিনি জানান।
আক্রান্ত বাকি ১৯ জনের মধ্যে মুকসুদপুরে তিন, কাশিয়ানীতে ছয়, সদর উপজেলায় চার, টুঙ্গিপাড়ায় পাঁচ ও কোটালীপাড়ায় একজন আইসোলেশনে রয়েছেন।