গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মঞ্জুর শাফি বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্জুর শাফি চৌধুরী
ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার রাতে সিলেটের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার ১০২টি কেন্দ্রে মঞ্জুর শাফি চৌধুরী (নৌকা প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ৯২০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিক উদ্দিন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৬ হাজার ৭৭০ ভোট।

উপজেলায় ২ লাখ ৪০ হাজার ১০০ ভোটার রয়েছেন। নির্বাচনে ১০২টি ভোটকেন্দ্রের ৬২৫টি বুথ করা হয়েছিল।

গত ২৯ জানুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুর পর পদটি শূন্য হলে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।