গোলাম আযমের নিজ গ্রামে প্রতিক্রিয়া নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিত্যক্ত বাড়িটিতে তিনটি টিনের ঘর। সব কটি ঘরে তালা ঝুলছে। বাড়িটি দেখাশোনারও কেউ নেই। গত বৃহস্পতিবার মারা যাওয়া বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা ও গণহত্যার প্রতীক গোলাম আযমের বাড়ি এটি। তাঁর মৃত্যুতে তাঁর এলাকার পরিবেশ ও সেখানকার মানুষের প্রতিক্রিয়া জানতে এই প্রতিবেদক গতকাল শুক্রবার বাড়িটিতে গিয়ে এ অবস্থা দেখতে পান।
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের পরিবেশ অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। মানুষের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। মৃত্যু নিয়ে কাউকে কোথাও কোনো আলাপ করতে দেখা যায়নি।
এদিকে গোলাম আযমের প্রতি ঘৃণা জানিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ গতকাল দুপুরে নবীনগর উপজেলা সদরে আনন্দ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা গোলাম আযমের লাশ নবীনগরে না আনার ব্যাপারে হুঁশিয়ারি দেন।