গোসলখানায় ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শহর কমিটির সদস্যসচিব হোসেন আলীর (৪৫) ওপর দিনদুপুরে হামলা চালিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী-লিচুতলা এলাকায় তাঁর নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তাঁকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি নির্মাণাধীন কারখানায় বালু সরবরাহ নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। আহত হোসেন আলীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে এবং নাশকতার ধারায় একাধিক মামলা রয়েছে। বগুড়া পৌরসভার গত নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন তিনি।

হোসেন আলীর ওপর হামলার প্রতিবাদে শহরে তাৎক্ষণিক মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের কর্মী ও সমর্থকেরা।

একটি নির্মাণাধীন কারখানায় বালু সরবরাহ নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়িতেই ছিলেন হোসেন আলী। তিনি গোসল করার জন্য বাড়ির ভেতরে গোসলখানায় ঢুকলে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে ধারালো অস্ত্রে কুপিয়ে ও ছুরিকাহত করে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘একটি নির্মাণাধীন কারখানায় বালু সরবরাহ নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।’