গোয়ালন্দে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সীকে সংবর্ধনা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীকে সংবর্ধনা দিয়েছে আব্দুল হালিম মিয়া কলেজ। গতকাল শুক্রবার কলেজ চত্বরে আয়োজিত বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার।
আজ শুক্রবার বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে আব্দুল হালিম মিয়া কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য, পৌরসভার স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীকে ফুলের তোড়া দিয়ে কলেজের শিক্ষক এবং পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফকীর মো. নুরুজ্জামান, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের স্কুল পরিদর্শক সুলতান উদ্দিন আহম্মেদ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মণ্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুন-অর রশীদ, মুক্তিযোদ্ধা আবুল বাশার মিয়া, সাংবাদিক রাশেদ রায়হান, শিক্ষার্থীদের মধ্যে মো. জুয়েল রানা প্রমুখ।
বক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে এখন থেকে কলেজের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীর নাম প্রস্তাব করলে একযোগে গৃহীত হয়। পরে মোস্তফা মুন্সী তাঁর বক্তব্যে কলেজ উন্নয়নে উপজেলা পরিষদের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে প্রয়োজনীয় সব কাজের পাশে থাকার অঙ্গীকার করেন।
একই সঙ্গে বিজয়ের মাসে নৌকার মাঝিকে বিপুল ভোটে বিজয়ী করায় দেশরত্ম শেখ হাসিনাসহ দলের নেতৃবৃন্দ এবং গোয়ালন্দবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।