গ্রামপুলিশ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগীয় গ্রামপুলিশ সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নগরের জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিলেট বিভাগীয় গ্রামপুলিশ আঞ্চলিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এম এ বাছিতের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক মো. আবুল ফজল চৌধুরী, কান্দিরগাঁও ইউপির চেয়ারম্যান নিজাম উদ্দিন, খাদিমপাড়া ইউপির চেয়ারম্যান আফছর আহমদ প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রামপুলিশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ছলিম আহমদ।