গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, গুলিতে নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামে গতকাল শনিবার সন্ধ্যায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে আলেয়া বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আছাই সরদারের স্ত্রী।
ভাঁড়ারা ইউপির চেয়ারম্যান আবু সাইদ বলেন, ‘শুনেছি, সংঘর্ষে লিপ্ত দুই পক্ষ পরস্পরের আত্মীয়। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে এক নারী মারা গেছেন।’
পাবনা সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান রাত সোয়া আটটার দিকে বলেন, ‘ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ রওনা হয়েছে।’