গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি মোহন মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে মতলব দক্ষিণ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওসি কবির হোসেন বলেন, মোহন মোটরসাইকেল চোর চক্রের সদস্য। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি