ঘুড়ির কারণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা এবং ব্রহ্মগাছা ইউনিয়নের পুরোটা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। বিভিন্ন এলাকার গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের কর্মীরা বিদ্যুৎ না থাকার কারণ খুঁজে বের করার চেষ্টা করেন। পরে তাঁরা দেখেন, ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইনে ঘুড়ি আটকে থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভূঞাগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ঘুড়ি ওড়ানোর ধুম পড়েছে। প্রায়ই এসব ঘুড়ি ছুটে এসে বিদ্যুৎ সঞ্চালন অথবা সরবরাহ লাইনে পড়ে সমস্যার সৃষ্টি করছে। বিদ্যুৎ লাইনের আশপাশে ঘুড়ি না ওড়ানোর জন্য মাইকিং করা হয়েছে জানিয়ে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।