চকরিয়ায় প্রতিবন্ধীদের সবজি চাষে প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রতিবন্ধীদের সবজি চাষের ওপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ ২৬ নভেম্বর শেষ হয়েছে। বেসরকারি সংস্থা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালা শেষে ১৫ জন প্রতিবন্ধীর মধ্যে এক লাখ ৭৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। ২২ নভেম্বর সংস্থার ভরামুহুরী আঞ্চলিক কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়। এতে ২০ জন প্রতিবন্ধী কৃষক অংশ নেন। তাঁদের মধ্যে সংস্থার পক্ষ থেকে সবজির বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।