চকরিয়ায় জিপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় জিপ গাড়ির ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা একটার দিকে চকরিয়া উপজেলার বরইতলীর একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম বরইতলী ইউনিয়নের ভিলেজারপাড়ার বাসিন্দা।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান বলেন, চিরিংগা স্টেশন থেকে যাত্রী নিয়ে একটি জিপ গাড়ি মহাসড়ক হয়ে হারবাং যাচ্ছিল। জিপটি একতা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নজরুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক আনিসুর আরও বলেন, জিপটি পুলিশ জব্দ করেছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।